গোয়াইনঘাট প্রেস ক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ফন্ট সাইজ:

সিলেটের গোয়াইনঘাট প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সদ্যবিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদ নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। বিদায়ী কমিটির সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রেস ক্লাবের বিদায়ী ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাবেক আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি বিলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থসম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য বিলাল উদ্দিনসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।