Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
‘ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির শারদীয় দুর্গোৎসব’ - MZamin
‘ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির শারদীয় দুর্গোৎসব’

‘ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির শারদীয় দুর্গোৎসব’

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে শারদীয় দুর্গোৎসবকে ধর্মীয় সমপ্রীতির অনন্য নজির হিসেবে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেছেন, ধর্মীয় বিধিবিধান মেনে নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন করা প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করা সরকারসহ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর নৈতিক দায়িত্ব। গতকাল সকালে সীতাকুণ্ডের প্রেমতলা পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে এবং সামপ্রদায়িক সমপ্রীতি অক্ষুণ্ন রেখে উদ্‌যাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি বিএনপি’র নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, সরকার ও দলের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য আর্থিক অনুদান বরাদ্দ দেয়া হয়েছে। মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর সর্বকালের সর্বোচ্চ অনুদান বরাদ্দ দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে মোহন পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডা. কমল কদর, সদস্যসচিব মো. মোরছালিন, পৌর বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব মো. সালেহ আহমদ সলু।

উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন কমিটির সভাপতি সুনান্দ ভট্টাচার্য সাগর, উপজেলা পূজা কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, পৌর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সুজন মল্লিক ও সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাশসহ স্থানীয় বিএনপি ও পূজা উদ্‌যাপন কমিটির নেতারা।