গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

শারদীয় দুর্গাপূজার ছুটি ও বিভিন্ন দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার বিকালে নগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড’ (স্ট্যান্ডার্ড গ্রুপ)-এর শ্রমিকরা কোনাবাড়ী জরুন সড়ক অবরোধ করে রাখেন। এসময় ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে।
ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী পথচারী ও গাড়িচালকরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে। তিনি বলেন, এক ঘণ্টা পর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান হয়।