দুর্গাপূজার অষ্টমীতে ঐতিহ্য আর উৎসবের আমেজে ধরা দিলেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। কখনো গোলাপি কাতান ও ভারী গয়নায়, কখনো লাল-কালো পোশাকে দেখা গেছে তাকে। দেবী প্রতিমার সামনে হাসিমুখে ছবি প্রকাশের পাশাপাশি শারদীয় শুভেচ্ছাও জানিয়েছেন এই অভিনেত্রী। অশুভ শক্তির বিনাশ এবং সবার জীবনে শান্তি, সমপ্রীতি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। শাড়িতে মণ্ডপে ঘোরার মুহূর্তও যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন মন্দিরা। সেখানে উঠে এসেছে পরিবারের সঙ্গে পূজা উদ্যাপনের ছবিও।
সম্প্রীতির বার্তা দিলেন মন্দিরা
স্টাফ রিপোর্টার
২১ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
