সম্প্রীতির বার্তা দিলেন মন্দিরা

সম্প্রীতির বার্তা দিলেন মন্দিরা

ফন্ট সাইজ:

দুর্গাপূজার অষ্টমীতে ঐতিহ্য আর উৎসবের আমেজে ধরা দিলেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। কখনো গোলাপি কাতান ও ভারী গয়নায়, কখনো লাল-কালো পোশাকে দেখা গেছে তাকে। দেবী প্রতিমার সামনে হাসিমুখে ছবি প্রকাশের পাশাপাশি শারদীয় শুভেচ্ছাও জানিয়েছেন এই অভিনেত্রী। অশুভ শক্তির বিনাশ এবং সবার জীবনে শান্তি, সমপ্রীতি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। শাড়িতে মণ্ডপে ঘোরার মুহূর্তও যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন মন্দিরা। সেখানে উঠে এসেছে পরিবারের সঙ্গে পূজা উদ্‌যাপনের ছবিও।