ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিতে গিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী সোহানা সাবা। সোমবার জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজ কোর্টে যান তিনি। ভিডিও বার্তায় সাবা জানান, বিশেষ দিনে ছেলের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে আদালতে আসতে হয়েছে তাকে। সামাজিক মাধ্যমে পোস্টের ক্যাপশনে সমালোচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। একই সঙ্গে নিজেকে ‘রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি’ বলে উল্লেখ করেন তিনি। তার এই ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ক্ষোভ ঝাড়লেন সোহানা সাবা
স্টাফ রিপোর্টার
২১ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
