বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছে। প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ছবিটি রাশিয়ার গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি আয়োজিত ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে নির্বাচিত হয়েছে। গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত ছবিটির গল্পে উঠে এসেছে চা-শ্রমিক পরিবারের জীবন সংগ্রাম, পানির সংকট এবং শিশু শিক্ষার বাধা। আগামী ১৬ থেকে ২০শে নভেম্বর মস্কোতে অনুষ্ঠিত উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘নিশি’।
এবার মস্কো উৎসবে ‘নিশি’
স্টাফ রিপোর্টার
২১ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
