সাতক্ষীরার সীমান্তবর্তী কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত চার বোতল রাসায়নিক দ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দ্রব্যের বোতলে উল্লেখিত মূল্য অনুযায়ী এর বাজারমূল্য ৭৮ লাখ টাকা। বিজিবি সূত্র জানায়, গত ১৬ই অক্টোবর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন শাখরা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের কোমরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চার বোতল রাসায়নিক দ্রব্য আটক করা হয়। প্রতিটি বোতলের গায়ে উল্লেখিত মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে চার বোতলের মোট মূল্য ৭৮ লাখ টাকা। আটক দ্রব্যগুলোর প্রকৃতি ও ব্যবহার নিশ্চিত করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল অনুযায়ী, দ্রব্যগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
৭৮ লাখ টাকা মূল্যের হেরোইন তৈরির কাঁচামাল আটক
সাতক্ষীরা প্রতিনিধি
২১ অক্টোবর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
