সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে সাইবা খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাইবা ওই গ্রামের হোসেন আলীর মেয়ে। স্বজনরা জানান, সকালে সাইবাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তারা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পাওয়া যায়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলামকে ফোন দেয়া হয়। কলটি রিসিভ করে ব্যস্ত আছি বলে কেটে দেন তিনি।