ভালুকায় ৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার

ভালুকায় ৫০ কোটি টাকার বনভূমি উদ্ধার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ভালুকায় ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিটের অধীনে হবিরবাড়ি মৌজায় জবর দখলকৃত প্রায় প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি জমি উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। ওই জমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের বনায়ন ছিল। বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক নাজমুল ইসলামের নির্দেশনায় হায়দার আলী, মাসুদ ও কাইয়ুমের নেতৃত্বে একদল ভূমিদস্যু সাইনবোর্ড লাগিয়ে ওই বনভূমি জবর দখলের চেষ্টা করে। খবর পেয়ে সোমবার বিকালে ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদেকুজ্জামানের নির্দেশনায় বনপ্রহরীগণ ওই সাইনবোর্ড তুলে নিয়ে যায় এবং বনভূমি তাদের দখলে নেয়।

ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদেকুজ্জামান জানান, জবর দখলকারীর একটি সাইনবোর্ড লাগিয়ে বনভূমি জবর দখলের করতে যাচ্ছিল, খবর পেয়ে আমরা সাইনবোর্ড তুলে নিয়ে এসেছি। জবর দখলকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এসিএফ আরিফুজ্জামান শুভ জানান, উদ্ধারকৃত বনভূমি বনবিভাগের আওতায় আনা হয়েছে, জবর দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভালুকা জোনের সহকারী বন সংরক্ষক এ. কে. এম. আরিফ-উজ-জামান জানান, উদ্ধারকৃত বনভূমি বনবিভাগের আওতায় আনা হয়েছে, জবর দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।