কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মো. আলমগীর ওরফে আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী আলমগীর আমাটি শিবপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বিষয়টি নিশ্চিত করে জানান, আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।