লন্ডনে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত পরিচয়পত্র পেশ করেছেন। স্থানীয় সময় সোমবার লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ডিপ্লোম্যাটিক কোরের সহকারী মার্শাল সারাহ বৃটন ওবিইর কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।
এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে তার কূটনৈতিক দায়িত্ব শুরুর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। দেশটির রাজার কাছে মূল পরিচয়পত্র পেশ করার আগে এটি একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া।
এ সময় হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমুখী অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
