বিশ্বনাথের ২৬টি পূজামণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের উপহার

ফন্ট সাইজ:

বিশ্বনাথের ২৬টি পূজামণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার ৬টি ইউনিয়নের পূজামণ্ডপে এ উপহার বিতরণ করা হয়। এর আগে শনিবার ওসমানীনগর উপজেলার সবক’টি পূজামণ্ডপে একইভাবে উপহার বিতরণ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের একান্ত সহকারী শামীম আহমদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা এ উপহারসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন— বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এবং অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুসেন রুহেল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এবং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্বাস আলী, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মধু মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বাদশা মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মনির মিয়া, উপজেলা বিএনপি’র সদস্য জয়নাল আবেদীনসহ বিশ্বনাথ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রাষ্ট্রীয় কাজে বর্তমানে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফরে থাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির।