গাজীপুরে লামিয়া ধর্ষণ মামলায় শফিকুলের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে শিশু লামিয়া ধর্ষণ মামলার একমাত্র আসামি শফিকুল ইসলাম খন্দরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম খন্দকার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের খন্দকার আব্দুল আজিজ এর ছেলে। সে বর্তমানে কারাগারে রয়েছে। সোমবার গাজীপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এই রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর আবু তাহের নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ই জুলাই শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার বাদশা মিয়ার পাঁচতলা ভবনের একটি ইউনিটে আট বছর বয়সী শিশু লামিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে শফিকুল ইসলাম (৪০)-এর বিরুদ্ধে।
ঘটনার পর শিশুটির মা সাহিদা আক্তার বাদী হয়ে ২০২৪ সালের ১৫ই জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীপুর থানায় মামলা করেন।