শারীরিক প্রতিবন্ধকতা জয় করা ডেলিভারি রাইডার সোলায়মানকে ই-বাইক উপহার দিল ফুডপ্যান্ডা

শারীরিক প্রতিবন্ধকতা জয় করা ডেলিভারি রাইডার সোলায়মানকে ই-বাইক উপহার দিল ফুডপ্যান্ডা

ফন্ট সাইজ:

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ডেলিভারি রাইডার হিসেবে কাজ করে যাওয়া সোলায়মানকে একটি ই-বাইক উপহার দিয়েছে ফুডপ্যান্ডা বাংলাদেশ। ফুডপ্যান্ডার রাইডারদের জন্য আয়োজিত ‘প্যান্ডা রাইডার গ্র্যান্ড ইফতার ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে ই-বাইকটি তুলে দেয় প্রতিষ্ঠানটি। এর ফলে সোলায়মান ই-বাইক ব্যবহার করে সহজেই ডেলিভারির কাজ করতে পারবেন।

রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের অলটেয়ার কনভেনশন হলে সম্প্রতি আয়োজিত ওই অনুষ্ঠানে ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা এবং জুবায়ের বি এ সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে সোলায়মানের হাতে ই-বাইকটি তুলে দেন।
শৈশবে এক দুর্ঘটনায় সোলায়মান তার একটি পা হারান। তবে শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং জীবিকার তাগিদে কাজ শুরু করেন। বর্তমানে তিনি ফুডপ্যান্ডার ডেলিভারি রাইডার হিসেবে ঢাকায় কাজ করছেন। ই-বাইকটি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সোলায়মান বলেন, এই সহায়তা তার দৈনন্দিন কাজে বড় পরিবর্তন আনবে। তিনি বলেন, “এই ই-বাইক উপহার দেওয়ার জন্য আমি ফুডপ্যান্ডার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সাইকেল চালিয়ে ডেলিভারি করা অনেক সময় বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ই-বাইকটি আমার কাজকে সহজ করবে এবং আরও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যেতে সহায়তা করবে।”

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ‘প্যান্ডা রাইডার গ্র্যান্ড ইফতার ২০২৬’ অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন জোন থেকে প্রায় ৫০০ ডেলিভারি পার্টনার ও অতিথি অংশ নেন। এ আয়োজন রাইডারদের সঙ্গে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়ের একটি সুযোগ তৈরি করে। অনুষ্ঠানে ডেলিভারি পার্টনাররা তাদের অভিজ্ঞতা ও কাজের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে জানিয়ে সরাসরি আলোচনা করেন। পরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুডপান্ডার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাইডারদের অবদানও তুলে ধরা হয়।

উল্লেখ্য, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে ডেলিভারি পার্টনারদের সহায়তায় স্বাস্থ্যসেবা সুবিধা, বীমা কভারেজ এবং অনলাইন শিক্ষার সুযোগসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করে আসছে ফুডপ্যান্ডা।

ফুডপ্যান্ডা সম্পর্কে:
ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১০টি বাজারে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.foodpanda.com

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন