বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফর করার সময় ধরা পড়ে তারা। এদের দু’জন ভারতের হরিয়ানার বাসিন্দা, অন্য আর একজন মহারাষ্ট্রের। তিনজনেরই যোগ রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে— এমনটাই দাবি তদন্তকারীদের।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হামলার নেপথ্যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। হামলা চালানোর আগে টাইগারের গতিবিধির ওপর নজর রেখেছিল তারা। অভিনেতার প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপরই হামলার ছক কষা হয়েছিল। প্রতি রোববার জুহুর ফুটবল মাঠে যান টাইগার। সেই অভ্যাসের কথা জানতো অভিযুক্তরা। অভিনেতার গতিবিধির ওপর নজর রেখে রোববার মাঠ থেকে গাড়িতে ফেরার সময় তাকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়। ক্লাব থেকে বেরোতেই গাড়ি লক্ষ্য করে পর পর গুলি দুই যুবকের, ভয়ার্ত চিৎকার! প্রকাশ্যে টাইগার শ্রফের গাড়িতে হামলার পর পালানোর জন্যও আগে থেকেই ছক কষে রেখেছিল আততায়ীরা।
অভিযোগ, মুম্বইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় তারা। পরে আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে মোটরবাইকটি ফেলে রেখে বরিভলীর দিকে যাওয়ার জন্য ট্রেনে ওঠে। পুলিশের চোখে ধুলো দিতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাটেও ঢুকে পড়েছিল অভিযুক্তরা।
তাদের গতিবিধি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
