জিম এবার আলোচনায়

জিম এবার আলোচনায়

ফন্ট সাইজ:

চলতি প্রজন্মের অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। সাম্প্রতিক সময়ে তিন নাটকে তার অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। নাটক তিনটি হচ্ছে— ভিকি জাহেদের ‘বিষপাখি’, আদিফ হাসানের ‘পেট্রোল’ ও মেহেদী হাসান জনির ‘আহা একি মায়া’। ‘বিষপাখি’তে তার সহশিল্পী ছিলেন— আনোয়ারুল আলম সজল, মীর রাব্বি, পেট্রোল’-এ তার সহশিল্পী জোনায়েদ বোগদাদী এবং ‘আহা একি মায়া’তে তার সহশিল্পী আরশ খান। নাটকটি ইউটিউবে আসার সঙ্গে সঙ্গেই দর্শক তা প্রবল আগ্রহ নিয়ে দেখেন।

এরই মধ্যে নাটকটি ২৩ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। ‘পেট্রোল’ নাটকেও যথারীতি জিম নিজেকে ভেঙেছেন। আর মেহেদী হাসান জনির ‘আহা একি মায়া’তে জিমের ন্যাচারাল অভিনয় ফুটে উঠেছে নিখুঁতভাবে। এই তিনটি নাটকই রয়েছে এখন আলোচনায়। ‘পেট্রোল’ নাটকটি ১৭ লাখেরও বেশি এবং ‘আহা একি মায়া’ ৪০ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। জিম বলেন, ‘বিষপাখি’ নাটকে আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। গ্রামের সাধারণ একটা মেয়ে। ভিকি ভাইয়ের নির্দেশনায় নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গল্পটাও এক কথায় দারুণ। নাটকটি প্রচারে আসার পর ভীষণ সাড়া পেয়েছি আমি। ‘পেট্রোল’ নাটকটির ক্ষেত্রেও তাই। এটাও একটু অন্যরকম গল্পের নাটক। আর মেহেদী হাসান জনি ভাইয়ের নাটকটি যেন একটু বেশিই সাড়া ফেলে দিয়েছে অল্প সময়ে। যেহেতু নাটকে আরশ ভাই আছেন এবং নাটকে আমাদের দু’জনের রসায়ন দর্শক পছন্দ করেন, তাই এ নাটকটি দ্রুততম সময়ের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে।