সালমানকে ফের হত্যার হুমকি

সালমানকে ফের হত্যার হুমকি

ফন্ট সাইজ:

বলিউড সুপারস্টার সালমান খানকে ফের হত্যার হুমকি দেয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর অডিও বার্তা। সালমানের সঙ্গে কাজ করা বলিউড তারকাদেরও হত্যার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এমনকি সালমানের পরিবারের সদস্যদেরও রেহাই না দেয়ার হুমকি দেয়া হয়েছে। অডিও বার্তায় দাবি করা হয়, সালমান খানের সঙ্গে কাজ করলে পরিণতি হবে ভয়াবহ। গ্যাংয়ের নির্দেশ অমান্য করায় টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয়।