২৩শে অক্টোবর রক সংগীতের মহোৎসব

২৩শে অক্টোবর রক সংগীতের মহোৎসব

ফন্ট সাইজ:

রক সংগীতপ্রেমীদের জন্য আগামী ২৩শে অক্টোবর যমুনা কার্নিভাল এরেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। দেশের জনপ্রিয় রক ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই কনসার্টে থাকছে নানা চমক। কনসার্টে সংগীত পরিবেশন করবে নগর বাউল (জেমস), এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল। জনপ্রিয় এসব ব্যান্ড ও শিল্পীর পরিবেশনায় রক সংগীতপ্রেমীরা উপভোগ করবেন জমজমাট এক আয়োজন।