শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘রাধিকা’। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। অভিনয় করেছেন— ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজ প্রমুখ। গল্পে দেখা যাবে— দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে খুব মিষ্টি। কঠিন প্রকৃতির মেয়ে। দেখতে সুন্দর বলে অনেকেরই দৃষ্টি তার দিকে। রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।
দুর্গাপূজার বিশেষ নাটক ‘রাধিকা’
স্টাফ রিপোর্টার
২০ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
