দুর্গাপূজায় ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

দুর্গাপূজায় ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

ফন্ট সাইজ:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও গানের সমন্বয়ে নির্মিত এই আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমনী থেকে শুরু করে মহিষাসুর বধের পৌরাণিক আখ্যান। ইয়াসমিন আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল বিজয়া দশমীতে রাত ১০টায়। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। উপস্থাপনায় জয়া সাহা ও অভিজিৎ।