মানসম্মত সিনেমার অভাব, প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারা, ক্রমাগত লোকসানসহ বিভিন্ন কারণে একের পর এক বন্ধ হচ্ছে দেশের সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে গাজীপুর চৌরাস্তার পরিচিত প্রেক্ষাগৃহ ‘উল্কা’। আগামী নভেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে হলটি। বিষয়টি নিশ্চিত করেছেন উল্কা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক উদ্দিন। তিনি বলেন, বর্তমানে হলটি ধুঁকে ধুঁকে চলছে। সিনেমা চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না।
বন্ধ হচ্ছে ‘উল্কা’ সিনেমা হল
স্টাফ রিপোর্টার
২০ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
