গাজীপুরে আগুনে পুড়ে গেছে তিনটি গোডাউন

ফন্ট সাইজ:

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে দু’টি আগুনের ঘটনায় তিনটি ঝুট গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। সোমবার সকালে মহানগরের কোনাবাড়ি থানাধীন আমবাগ বাঘিয়া এলাকায় রাসেল মিয়া ও এনামুল হকের ঝুট গুদামে আগুন লেগে যায়।

এ ছাড়াও গতকাল সন্ধ্যায় একই এলাকার রনি মিয়ার ঝুট গুদাম আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আগুনে তিনটি ঝুট গুদামের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।