নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর চান মিয়া ওরফে চান্দালী (৫৬) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার শাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চান মিয়া উপজেলার বালিগর্তপাড়ার মৃত জোনাব আলীর ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চান মিয়া গত ১৫ই অক্টোবর রাতে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত শনিবার (১৭ই অক্টোবর) জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। পরিবার ও স্থানীয়দের ধারণা, তার ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখেছেন। বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলাইমান সেখ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।