সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ পেয়েছে। এ অর্থ আদায়ে সহযোগিতা করায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারটি। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে পরিবারের সদস্যরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে সৌদি আরবে মৃত্যুবরণ করেন প্রবাসী বাংলাদেশি নূরুল হক। তার পরিবারের জন্য সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে পরিবারটি।
আরও পড়ুন:
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সাক্ষাৎকালে পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
