লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার

লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে মাজারে প্রবেশের পথে পানির ট্যাংকের পাশ থেকে বোমাটি উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন। তিনি বলেন, ‘বোমাটি উদ্ধারের পর সকাল ৮টার দিকে নিষ্ক্রিয় করা হয়।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘বোমা বিশেষজ্ঞ দল বোমাটি নিষ্ক্রিয় করেছে।’
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে চলছে সাধুসঙ্গ ও তিন দিনব্যাপী গ্রামীণমেলা। রোববার দুপুরে পুণ্যসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হবে।