ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি)’র ৩য় বর্ষপূর্তি পালিত

ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি)’র ৩য় বর্ষপূর্তি পালিত

ফন্ট সাইজ:

বর্ণাঢ্য আয়োজন, আবেগঘন স্মৃতিচারণ, ঢাকাইয়া খাবার, কমেডি আর পরিবারের উচ্ছ্বাসে শেষ হলো ঢাকার পেশাজীবীদের প্রাণের সংগঠন ঢাকা প্রফেশনাল কমিউনিটি (ডিপিসি)’র তৃতীয় বর্ষপূর্তি ও ফ্যামিলি ডে। শুক্রবার রাজধানীর ঢাকা কেন্দ্রের মনোরম ছাদ বাগানে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। খোলা আকাশ, সবুজের সমারোহ আর পেশাজীবীদের প্রাণবন্ত আড্ডায় পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক টুকরো ঢাকাইয়া উৎসবে। অনুষ্ঠানে ডিপিসি’র প্রতিষ্ঠাতা ব্যাংকার ও ঢাকাকর্মী এম হাসান আলী তার বক্তব্যে তিন বছরের পথচলার কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০২৩ সালে মাত্র কয়েকজন বন্ধুকে নিয়ে শুরু করা এই প্ল্যাটফরম আজ হাজারো পেশাজীবীর আস্থার ঠিকানা হয়ে উঠেছে। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল এসএসসি উত্তীর্ণ ঢাকাইয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা। ডিপিসি পরিবারের যে সকল সন্তান এবার এসএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্‌শ। সম্মাননা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সদস্যদের পরিবেশনায় পুঁথি পাঠ ও স্বরচিত কবিতা পাঠ উপস্থিত সকলকে মুগ্ধ করে। এরপরই ছিল ঢাকাইয়া ভাষায় কমেডি স্ট্যান্ডআপ। সন্ধ্যায় ঐতিহ্যবাহী ঢাকাই খাবার হাতে নিয়ে সবাই মেতে ওঠেন আড্ডায়। এরপর ছিল স্মৃতিচারণ। সবশেষে সংগীত পরিবেশনা ও গ্রুপ ফটোসেশনের মধ্যদিয়ে শেষ হয় এবারের আয়োজন।