মেসির জোড়া গোলে আটলান্টাকে হারালো ইন্টার মায়ামি

এমএলএস

মেসির জোড়া গোলে আটলান্টাকে হারালো ইন্টার মায়ামি

ফন্ট সাইজ:

লিওনেল মেসির জোড়া জাদুতে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। আজ সকালে প্রতিপক্ষের মাঠে এ জয়ে এমএলএসের গোল্ডেন বুটের দৌড়ে আরও দূরে এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই নিজের করে নেন মেসি। ৫৬ ও ৬০ মিনিটে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি। শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল শোধ করে আটলান্টা।

এই দুই গোল নিয়ে চলতি মৌসুমে এমএলএসে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে, যা লিগে সর্বোচ্চ। পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট নিয়ে সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে ১৫টি করে অ্যাসিস্টের অনন্য কীর্তিও গড়লেন আটবারের এই ব্যালন ডি'অরজয়ী তারকা। নতুন কোচ ক্রিস্তিয়ান গনসালেসের অধীনে এটি মায়ামির টানা তৃতীয় জয়।​