তথ্য কমিশনের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একই সঙ্গে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে দেয়া দু’টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তথ্য অধিকার আইন-২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী প্রেসিডেন্ট তাদেরকে এসব পদে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধান তথ্য কমিশনার ও কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে।
প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম
স্টাফ রিপোর্টার
১৮ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
