ক্ষোভ ঝাড়লেন প্রকাশ রাজ

ক্ষোভ ঝাড়লেন প্রকাশ রাজ

ফন্ট সাইজ:

দিল্লিতে শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং তিরঙ্গা মিছিলে পুলিশের বাধার ঘটনায় মোদি সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা প্রকাশ রাজ। প্রধানমন্ত্রীর ‘ঘরে ঘরে তিরঙ্গা’ স্লোগানকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, শান্তিপূর্ণ প্রতিবাদে কেন তরুণদের থামানো হচ্ছে? শুক্রবার কেরালায় এক সমাবেশে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারীদের আটক করা তাদের ভয়েরই প্রকাশ। গান্ধী, আম্বেদকর ও ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দেশব্যাপী এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।