প্রশ্ন রাখলেন মম

প্রশ্ন রাখলেন মম

ফন্ট সাইজ:

সময়ের সঙ্গে পৃথিবী এগিয়ে যাচ্ছে, বদলাচ্ছে প্রযুক্তি ও মানুষের জীবনযাত্রা। তবে মানুষের চিন্তাভাবনা কতোটা বদলেছে, সেই প্রশ্নই সামনে আনলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এ যুগেও আমরা আছি গরু নিয়ে আর ওইদিকে গাড়ি উড়ে আকাশে! গোবর মাটিতে থাকলে হয় সার, আর মগজে থাকলে কী হয়? ব্যঙ্গাত্মক এই মন্তব্যে মানুষের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। পোস্টের সঙ্গে একটি সাদাকালো ছবিও প্রকাশ করেছেন তিনি।