‘ব্যাটম্যান টু’ ছাড়ছেন না রিভস

‘ব্যাটম্যান টু’ ছাড়ছেন না রিভস

ফন্ট সাইজ:

‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পরিচালক ম্যাট রিভস। পারিবারিক পরিস্থিতির কারণে বিরতিতে থাকলেও সিনেমাটির দায়িত্ব ছাড়ছেন না তিনি। শেষ পর্যায়ের শুটিং সম্পন্ন করতে নির্মাতা স্টিভেন সোডারবার্গ সহযোগিতা করছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিভস। সিনেমাটিতে ব্যাটম্যান চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন। আরও অভিনয় করছেন স্কারলেট জোহানসন ও কলিন ফারেল। ২০২৮ সালের ১৮ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।