অভিনেত্রী তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা খায়রুল বাসার। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, দুই সহশিল্পীর সঙ্গে প্রেমের খবর সত্য নয়। এগুলো কেবলই গুঞ্জন। বরং এমন গুঞ্জন উপভোগও করেন তিনি। বিয়ের বিষয়ে এই অভিনেতা বলেন, আপাতত বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আরও পরে এ নিয়ে ভাববেন। আগে অভিনয়ের কাজ ও পারিবারিক দায়িত্ব শেষ করতে চান। এরপর অবসরে বিয়ের কথা ভাবতে পারেন বলে জানান তিনি।
গুঞ্জন উড়িয়ে দিলেন খায়রুল বাসার
স্টাফ রিপোর্টার
১৮ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
