নতুন গানে শিলা

নতুন গানে শিলা

ফন্ট সাইজ:

দীর্ঘ সময় পর আবারো নতুন গান দিয়ে শ্রোতাদের মুখোমুখি হলেন কণ্ঠশিল্পী শিলা। ২০০০ সালে ক্যারিয়ার শুরু করা এই গায়িকা একসময় নিয়মিত গান করলেও মাঝে একক গান থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতি পেরিয়ে শিলা শ্রোতাদের জন্য নিয়ে এলেন ‘আমি তোমার বুলবুলি’ শিরোনামের নতুন একটি গান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। জানা গেছে, ‘আমি তোমার বুলবুলি’ শিরোনামের গানটি সম্প্রতি শিল্পীর ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিডিও আকারে অবমুক্ত হয়ছে। এ ছাড়াও বিভিন্ন প্ল্যাটফরমে গানটি পাওয়া যাচ্ছে।