ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) নিজস্ব অডিটোরিয়ামে ২০২৬ সেমিস্টারের নবীব বরণ, গ্রাজুয়েটদের বিদায় সংবর্ধনা এবং ক্লেমন ইউনি এ চ্যাম্পিয়ন হ্ওয়ার গৌরব অর্জনকারী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: গোলাম মরতুজার সভাপতিত্বে শুকবার বিকেলে এ অনুষ্ঠানে প্রধান সঞ্চালক ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হাসনুন নাহার। অনুষ্ঠানে ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটএ ৩২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া ক্রিকেট দলের সদস্যদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “৩২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার অসাধারণ কৃতিত্বের সম্পূর্ণ অবদান খেলোয়াড়দের। One Team, One Dream, One Victory মূলমন্ত্রে উজ্জীবিত এই অর্জন বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনার কথা তুলে ধরেন এবং বিদায়ী গ্র্যাজুয়েটদের সফলতা কামনা করে অর্জিত জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
