সৌদি উপকূলে একটি ছোট ট্যাংকারে রকেট চালিত গ্রেনেড আঘাত হেনেছে। দেশটির জুবাইলের ৭৮ নটিক্যাল মাইল দূরে এই হামলার ঘটনা ঘটে। বৃটিশ সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও’র বরাতে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। হামলায় জাহাজটিকে আগুন ধরে যায়।
শুক্রবারের এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইউকেএমটিও। তবে পরিবেশগত কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো অজানা। এই হামলার পর উপকূলের কাছে দুটি তেলবাহী ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটির তদন্ত চালাচ্ছে। ওই রুটে চলাচলকারী সকল বাণিজ্যিক জাহাজকে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।
একই সঙ্গে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে তা সংস্থাটিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
