কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইক আরোহী একই পরিবারের শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
রৌমারী থানার ওসি কাওসার আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় অন্য পরিবারের আহত এক শিশুকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
