আপনি নিজে এই টয়লেট ইউজ করবেন

শিশু হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন

আপনি নিজে এই টয়লেট ইউজ করবেন

ফন্ট সাইজ:

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে এ পরিদর্শন করেন তিনি।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের টয়লেটে যান। অনেক নোংরা দেখতে পান। তখন দায়িত্বরত এক কর্মকর্তাকে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি নিজে কি এই টয়লেট ইউজ করবেন?।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

এর আগে ওই হাসপাতালে পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এই ঘটনায় ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।