ইনানীতে রিসোর্টে আগুনে মৃতদের মধ্যে ৬ পর্যটকের পরিচয় মিলেছে

ইনানীতে রিসোর্টে আগুনে মৃতদের মধ্যে ৬ পর্যটকের পরিচয় মিলেছে

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১০ জনের মধ্যে ছয় পর্যটকের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচ বছরের এক শিশু রয়েছে।

মৃতরা হলেন—রাজধানী ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছরের শিশু ফায়িজান আহম্মেদ।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কাঠের তৈরি পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ১০ জনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।