যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর বৃহঃস্পতিবার (১৫ অক্টোবর) লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে পরিচিতিমূলক মতবিনিময় করেন তিনি।
এ সময় হাইকমিশনার দলগতভাবে কাজ করার, দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালনের এবং জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি স্মরণ করিয়ে দেন, দেশের সাধারণ মানুষের, বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টার্জিত অবদানেই রাষ্ট্র পরিচালিত হয়। সেই দায়বদ্ধতা থেকে দেশ ও জনগণের সেবায় সততা, সহমর্মিতা ও পেশাদারত্বের সঙ্গে প্রত্যাশার ঊর্ধ্বে উঠে কাজ করার জন্য তিনি সকলকে আহ্বান জানান।
তবে হাইকমিশনার হিসেবে রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র এখনো পেশ করেননি মুহাম্মদ আবদুল মুহিত।
কর্মস্থলে যোগ দিলেন যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত
আরিফ মাহফুজ,. লন্ডন থেকে
প্রবাস
২ ঘন্টা আগে
১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ৩ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
