নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দুর্গোৎসব

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দুর্গোৎসব

ফন্ট সাইজ:

নিউইয়র্কের বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ারের ফাদার ডাফি স্কোয়ারে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী দ্বিতীয় ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব’। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ধর্মীয় আচার, পুজো, বাংলা গান ও নাচের মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা।
‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত ১০ ও ১১ অক্টোবরের এই উৎসবে যোগ দেন আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাঙালি এবং আন্তর্জাতিক পর্যটকরা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি দ্বিতীয় দিনে ‘দশ মহাবিদ্যা’ নৃত্যনাট্য এবং শিল্পী মেখলা দাশগুপ্ত ও দেয়াশিনী রায়ের সংগীত পরিবেশনা দর্শকদের বিশেষ নজর কাড়ে। নতুন প্রজন্মের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করেছে।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল আমেরিকায় বিগত পাঁচ দশক ধরে বাঙালি সংস্কৃতি ও দুর্গাপুজোর ঐতিহ্য ধরে রাখা ছ’টি ঐতিহ্যবাহী সংগঠনকে সম্মাননা জানানো। আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক এই মঞ্চে আরও একবার প্রবাসে বাঙালির আবহমান ঐতিহ্য ও উৎসবের আবহ ফুটে ওঠে।