যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ৭৮ অ্যাম্বুলেন্স ধ্বংস

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ৭৮ অ্যাম্বুলেন্স ধ্বংস

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলায় ইরানে অন্তত ৭৮টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘান্দি। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে এসব অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে বলে জানান তিনি। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জাফরঘান্দি জানান, দেশের বিভিন্ন স্থানে নতুন করে ৮৪টি অ্যাম্বুলেন্স যুক্ত করা হচ্ছে। চলমান যুদ্ধের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স প্রতিস্থাপন এবং পুরোনো অ্যাম্বুলেন্স বহর নবায়ন করা স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ধ্বংস হওয়া অ্যাম্বুলেন্সের জায়গায় নতুন অ্যাম্বুলেন্স যুক্ত করা এবং পুরোনো বহর আধুনিকায়ন করা গুরুতর প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

যুদ্ধের মধ্যে অ্যাম্বুলেন্স ধ্বংসের ঘটনায় ইরানের জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অ্যাম্বুলেন্সগুলো কোথায় এবং কী পরিস্থিতিতে ধ্বংস হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।