উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে নির্বাচনে সভাপতি পদে জয়দেব চক্রবর্তী (লোকসমাজ) ও সাধারণ সম্পাদক পদে রুহুল কুদ্দুস (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী (নয়া দিগন্ত ও পূর্বাঞ্চল), মোতাহার হোসাইন (সমকাল ও গ্রামের কাগজ), যুগ্ম সম্পাদক পদে, মশিয়ার রহমান (আলোকিত বাংলাদেশ), মেহেদী হাসান জাহিদ (সময়ের খবর), কোষাধ্যক্ষ পদে, সিদ্দিকুর রহমান (খোলা কাগজ), দপ্তর সম্পাদক পদে আলমগীর হোসেন (দৈনিক খুলনাঞ্চল), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মাসুম বিল্লাহ (প্রতিদিনের কথা), গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান (অনির্বাণ), নির্বাহী পাঁচ সদস্য পদে আজিজুর রহমান (যুগান্তর), নুরুল ইসলাম খান (কালের কণ্ঠ), আব্দুল্লাহ আল ফুয়াদ (দৈনিক কল্যাণ), উৎপল দে (কালবেলা) ও শেখ শাহীনুর ইসলাম (করোতোয়া) নির্বাচিত হয়েছেন।
