শেরপুরের নালিতাবাড়ীতে অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার জব্দ করা হয়েছে। বুধবার সকালে বাইটকামারী হাজির বাজার এলাকায় স্থানীয়রা এসব সার আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে ভ্রাম্যমাণ আদালত সার সরকারি দামে কৃষকদের কাছে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। এ ঘটনায় পরিবেশক মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক হাজার কেজি সার জব্দ, জরিমানা
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
১৫ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
