রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার জাপানি সাংবাদিক

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার জাপানি সাংবাদিক

ফন্ট সাইজ:

শাখালিন দ্বীপ থেকে এক জাপানি সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাশিয়া। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সেবা (এফএসবি) মঙ্গলবার তাকে গ্রেপ্তারের এই খবর জানায়। জাপানের হয়ে রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তথ্য সংগ্রহের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ প্রমাণ হলে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটক সাংবাদিকের নাম ইমাই ইউকি। তিনি জাপানের হোক্কাইডো শিমাবুন নামক পত্রিকায় কাজ করতেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। জাপান সরকার এই আটকের সত্যতা যাচাইয়ের কাজ করছে।

আটকের পর তাকে শাখালিন থেকে মস্কোতে উঁড়িয়ে আনা হয়। মস্কোর একটি আদালতে তার বিচার হবে। রাশিয়া ও জাপানের মধ্যে কুড়িল দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে। দ্বীপটি নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন করে এই আটকের ঘটনা ঘটলো। ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে বিদেশী নাগরিকদের গ্রেপ্তারের হার বাড়িয়েছে রাশিয়া। অধিকাংশকেই গ্রেপ্তার করা হয় গুপ্তচরবৃত্তির অভিযোগে।