সৌদির আরামকোতে হামলার হুমকি হুতিদের

কর্মীদের এলাকা ছাড়ার নির্দেশ

সৌদির আরামকোতে হামলার হুমকি হুতিদের

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর (আরামকো) স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এসব স্থাপনার আশপাশে অবস্থানরত কর্মী ও সাধারণ নাগরিকদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে গোষ্ঠীটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে আরামকোর যেকোনো স্থাপনার কাছাকাছি অবস্থানরত ‘সব কর্মী ও নাগরিককে’ সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হুতিদের এই হুমকি এমন এক সময়ে এলো, যখন দেশটির বিভিন্ন শহর ও বিমানবন্দরে হামলা ঘিরে উত্তেজনা বেড়েছে।
সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে।
এর আগে, সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছিল হুতিরা।