সুনামগঞ্জে ফার্মেসিতে নারীকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে ফার্মেসিতে নারীকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসির ভেতরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে ছয় টুকরো করে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া লাশ গুমের চেষ্টার অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার যাদব চন্দ্র গোপের ছেলে।

আদালতের রায়ে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। অনুমোদন না পাওয়া পর্যন্ত এ দণ্ড কার্যকর করা যাবে না। এ সময় আসামিকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, জিতেশ চন্দ্র গোপ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের একটি মার্কেটে ফার্মেসির ব্যবসা করতেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওই ফার্মেসির ভেতরেই প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যাকাণ্ডের শিকার হন। হত্যার পর তাকে ছয় টুকরো করা হয়।