লাঞ্চের আগে উইকেট, বিশ্বরেকর্ড লিটনের

আবুধাবি টেস্ট

লাঞ্চের আগে উইকেট, বিশ্বরেকর্ড লিটনের

ফন্ট সাইজ:

আবুধাবি টেস্টের পঞ্চম দিনে বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। ৩ উইকেটে ১৩২ রানে দিনের শুরু করা আফগানিস্তানের বর্তমান স্কোরকার্ডের অবস্থা ৪ উইকেটে ২০৩। ইবাদতের বলে চতুর্থ ক্যাচটি নিয়ে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন লিটন দাস। জয়ের জন্য টাইগারদের দরকার বাকি ৬টি উইকেট আর আফগানদের প্রয়োজন আরও ২৭৬ রান।

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরুর পরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শহীদি। এরপর ইকরাম আলিখিলকে নিয়ে জুটি বাঁধেন সেদিকুল্লাহ আতাল। ধীরে ধীরে ব্যক্তিগত ফিফটিও তুলে নেন এ আফগান ওপেনার। আপাতত ৬৬ রানে অপরাজিত তিনি। ব্যক্তিগত ৩৩ রানে আলিখিলকে ফেরান ইবাদত হোসেন।

এই ক্যাচটি লুফে নিয়েই এক বিরল কীর্তি গড়েন লিটন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে দুটি ফিফটি ও ৯টি ডিসমিসাল করলেন তিনি। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে জোহানেসবার্গে দুটি ফিফটি ও ৮টি ডিসমিসাল করে আগের রেকর্ডটি গড়েন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে। আতালকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন ইসমত আলম