জড়িতদের গ্রেপ্তারে জাপার ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জি এম কাদেরের বাসভবনে হামলা

জড়িতদের গ্রেপ্তারে জাপার ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ফন্ট সাইজ:

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার ঘটনা প্রমাণ করে দেশে এখনো এখনো মবতন্ত্র নির্মূল হয় নাই।  ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না হলে  জাতীয় পার্টি বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যাবে, প্রতিবাদ করবে। জাতীয় পার্টির চেয়ারম্যানসহ সমস্ত নেতাকর্মীর নিরাপত্তা এই সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সোমবার দলটির পক্ষ থেকে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আল্টিমেটাম দেন। মহাসচিব আরও বলেন, বিগত ইউনূস সরকারের সময় আমরা বলতাম—গণপ্রজাতন্ত্রী মব সরকার। ’২৬-এর নির্বাচনের আগে বিটিভিতে আমাদের বক্তব্য দিতে দেয়া হয় নাই। আজকের ঘটনা প্রমাণ করছে—দেশে এখনো মবতন্ত্র নির্মূল হয়নি। সরকার নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে, সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই। জাতীয় পার্টি একটি বৈধ দল, নিবন্ধিত দল।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, কিছু দুষ্কৃতিকারী সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসায় হামলা করেছে তথাকথিত ব্যানার নিয়ে। এটাকে আইনের চোখে হত্যাচেষ্টা হিসেবেও দেখা যায়। ইউনূস সরকারের সময় যে কেউ যেকোনো কাউকে, যেকোনো ব্যানারে বিভিন্ন অফিসে, ব্যক্তিকে অপদস্ত করেছে। রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়েছিল। সেজন্য একটি ভোটের প্রয়োজন ছিল। জাপা শত বঞ্চনা সহ্য করেও ভোটে অংশ নেয়। আমরা ভেবেছিলাম দেশে মবতন্ত্র নির্মূল হবে।