লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জেলে মো. হানিফ (২২) পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জামাল চৌকিদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, ইলিশ সম্পদ রক্ষায় উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় এক জেলেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও দুইশ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, এ অভিযানে উদ্ধার করা হয়েছে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ। পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের চলমান এ নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
লালমোহনে জেলের কারাদণ্ড
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১২ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
